News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:১০ পিএম সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা 

কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ ২য় ডোজ সফল করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও অংশীদার সংস্থার উদ্যোগে প্রস্তুতিমূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা ইউএনও কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা'র সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

অবহিতকরণ সভায়  উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান,  স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডা. পিয়াস, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার একেএম, মেহেদূ হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুস সালাম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফিসহ অন্যান্য কর্মকর্তাগণ।

সভায়  জানানো হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সকল ইউনিয়নের বাসিন্দাদের ০১বছর থেকে সকল বয়সী (গর্ভবতী মহিলা ব্যাতিত) ২ ডোজ কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। আগামী ২৬ সেপ্টেম্বর  ২০২৬ তারিখ হতে ওরাল কলেরা ভাকসিন ক্যাম্পেইন ২য় ডোজ চালু হবে।

ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই অনলাইনে (https://vaxepi.gov.bd) রেজিষ্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান (রোগ নিয়ন্ত্রণ)।