News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নবনিযুক্ত পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ ক্লাবের শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:৩৯ পিএম নবনিযুক্ত পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ ক্লাবের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ক্লাব সভাপতি এম. সোলায়মান নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সফল কর্মকাল কামনা করেন। এ সময় নারায়ণগঞ্জ শহরের সার্বিক আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক ভোগান্তি নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ক্লাব সভাপতি এম. সোলায়সান বিশেষভাবে নারায়ণগঞ্জ শহরকে হকারমুক্ত ও যানজটমুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে বাস্তবসম্মত ও মানবিক পদক্ষেপ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবু রহমান মারুফ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালক মো. জাহিদ হোসেন, মোঃ আলতাফ হোসেন, এডভোকেট শেখ গোলাম মোর্শেদ (গালিব) সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও সুন্দর কর্মকাল কামনা করা হয়।