News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এমপি কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:০১ পিএম খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এমপি কালাম

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন সংসদ সদস্য আবুল কালাম।

এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের পরিবেশ এবং সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে বিস্তারিত জানতে চান।

পরিদর্শনকালে রোগীদের কাছ থেকেও চিকিৎসাসেবা নিয়ে তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। পাশাপাশি হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সংসদ সদস্য আবুল কালাম। রোগীরা যাতে দ্রুত ও যথাযথ চিকিৎসাসেবা পান এবং হাসপাতালে সেবার পরিবেশ আরও উন্নত হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল বাশার, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।