দেশের পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সবপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যাতে সংশ্লিষ্ট সবাই সমানভাবে উপকৃত হতে পারেন। অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে সরকার অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে।
তিনি বলেন, বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্য খাতকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সুরক্ষা দিতে হবে। দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। জ্বালানি সংকট মোকাবিলায় শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব সহ উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সভাপতি, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহ সভাপতি অর্থ মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান, সহ সভাপকি আশিকুর রহমান ও সহ সভাপতি ফকির কামরুজ্জামানয় নাহিদ।
পরিচালক মোঃ জামাল উদ্দিন মিয়া, মোঃ আব্দুল হান্নান, খন্দকার শাইফুল ইসলাম, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, রতন কুমার সাহা, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্জো, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোঃ শাহরিয়ার সাইদ, মোঃ ইশফাক আহসান সিআইপি, মোঃ মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুল আজম, ফউজুল ইমরান খান, মোঃ আব্দুল বারেক, মোঃ মোহসিন রাব্বানী, আহাম্মদ নূর ফয়সাল, মনসুর আহমেদ ও মোঃ মামুনুর রশিদ।








































আপনার মতামত লিখুন :