News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দিপু ভুইয়াকে কৃতজ্ঞতা হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৮:৫২ পিএম দিপু ভুইয়াকে কৃতজ্ঞতা হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের

বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থস্থান লাঙ্গলবন্দকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র করার জন্য চাহিদাপত্র (ডিও লেটার) প্রদান করার জন্য নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানিয়েছেন হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন। সেই সাথে সংগঠনটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল লাঙ্গলবন্দের উন্নয়ন ব্যাপারে তাদের প্রস্তাবনা নিয়ে দিপু ভুইয়ার সাথে সৌজন্য সাক্ষাত করতে আগ্রহ প্রকাশ করেছেন।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সংগঠনটির সেক্রেটারি জেনারেল মানিক চন্দ্র সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ওই চিঠিতে উল্লেখ করেন, নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও ঐতিহাসিক তীর্থস্থান মহাতীর্থ লাঙ্গলবন্দের সার্বিক উন্নয়ন, সংরক্ষণ ও আধুনিকায়নের লক্ষ্যে আপনি গত ২২ জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি ডিও লেটার প্রদান করেছেন-এবং সেই লেটার এর পরিপ্রেক্ষিতে উপরোক্ত বিষয়ে ইতিবাচক সারাও মেলেছে। এ সংবাদ আমাদের গভীরভাবে আনন্দিত ও আশাবাদী করেছে।

আমরা জানতে পেরেছি, আপনার প্রেরিত উক্ত ডিও লেটারটি পরবর্তীতে গত ২৮ জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভবিষ্যৎ কার্যক্রম গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের নিকট প্রেরণ করা হয়েছে। লাঙ্গলবন্দের উন্নয়নের মতো একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের প্রত্যাশিত বিষয়ে এই উদ্যোগ ও নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে আপনার নিরলস চেষ্টা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। তাই নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীসহ লাঙ্গলবন্দের সঙ্গে সংশ্লিষ্ট সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমরা আপনার এই আন্তরিক উদ্যোগের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আপনাকে গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে মহাতীর্থ লাঙ্গলবন্দের ঐতিহাসিক, ধর্মীয় ও পর্যটন সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত, আধুনিক ও আন্তর্জাতিক মানের তীর্থস্থান হিসেবে গড়ে তুলতে আপনার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এরই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের একটি প্রতিনিধিদল আপনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে মহাতীর্থ লাঙ্গলবন্দের সার্বিক উন্নয়ন, সংরক্ষণ, তীর্থযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আমাদের কিছু প্রস্তাব ও মতামত আপনার নিকট তুলে ধরতে আগ্রহী।

অতএব, মহোদয়ের সুবিধাজনক সময়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের প্রতিনিধিদের নিয়ে আপনার সঙ্গে একটি সাক্ষাতের সুযোগ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।