News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

বন্দরে ছাত্রলীগ কর্মী রনি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৩২ পিএম বন্দরে ছাত্রলীগ কর্মী রনি গ্রেপ্তার

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে রনি (২৪) নামে ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনি বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মৃত হাফিজুল হকের ছেলে।

সোমবার  (১ ডিসেম্বর)  দুপুরে বন্দর থানার মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে  আদালতে প্রেরণ করেছে পুলিশ।

রোববার  (৩০ নভেম্বর) রাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে
জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল। পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫-২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ছাত্রলীগের সক্রিয় কর্মী রনিকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়।