নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার ঘটনায় নাজমুল হোসেন হিরা (৪০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপাপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা ফতুল্লা দেওভোগ মাদ্রাসা নগর এলাকার মৃত মনা মুন্সীর ছেলে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এর সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের নথিসূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপাপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা কোনো কাজকর্ম করতো না। সে মাদকাসক্ত ছিলো। আর এই মাদকের টাকা যোগাতে ২০২৪ সালের ৬ জুন তার শাশুড়ি ও উত্তর নরসিংপুর এলাকার মৃত সামছুল হকের স্ত্রী আম্বিয়া খাতুনকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তার স্ত্রীর বড় ভাই মো. সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।










































আপনার মতামত লিখুন :