News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

মাদক নির্মূল করতে হলে সন্তানের প্রতি নজর রাখতে হবে : আবু জাফর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৪৪ পিএম মাদক নির্মূল করতে হলে সন্তানের প্রতি নজর রাখতে হবে : আবু জাফর

আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি মো. আবু জাফর বলেন, আমাদের পরিবেশ খুবই নোংরা। পরিবেশ নোংরা কিংবা বর্জ্য এটার দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের আশেপাশে যদি পরিস্কার না রাখেন তাহলে এই সমাজ সুন্দর রাখা যাবে না।

শনিবার (২৭ জুন) বিকেলে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির পরিচিতি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মো. আবু জাফর বলেন, মাদক একদিনে নির্মূল করা কিংবা একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। প্রথম এটার জন্য পরিবারকে এগিয়ে আসতে হবে। যার পরিবারের সন্তান মাদকাসক্ত তাকেই এটার জন্য পরিবারের সবচেয়ে বেশি সময় দিতে হবে। ছেলে-মেয়ের খোঁজ খবর নিতে হবে। বাবা-মা বাবা-মা যদি সন্তানের প্রতি খোঁজ খবর রাখে তাহলে মনে হয় না সন্তানরা মাদকাসক্ত হবে।

তিনি আরও বলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হবে। বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে। মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে না পারলে নতুন নতুন মাদকাসক্ত তৈরি হবে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসায়ীরা সমাজকে ধ্বংস করার জন্য যা ইচ্ছা তাই করবে।

আবু জাফর বলেন, আদর্শ পঞ্চায়েত করতে হলে সকলকেই এগিয়ে আসতে হবে। আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। শক্তি প্রয়োগ করে নয়। সমাজকে ভালো করতে না পারলে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে। তাই পঞ্চায়েত কমিটিকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা লাগবে।