News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রোমান গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৬:২৭ পিএম বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রোমান গ্রেপ্তার

বন্দরর ফেরি করে গাঁজা বিক্রি সময় ১০০ পুড়িয়া গাঁজাসহ রোমান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। রোমান বন্দর থানার মাহামুদনগর এলাকার আহাম্মদ হোসেন মিয়ার ছেলে। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

এর আগে শুক্রবার সকালে বন্দর থানার মাহামুদনগরস্থ জনৈক জনী দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানা পুলিশ জানায়, ধৃত মাদক কারবারি রোমান দীর্ঘ দিন ধরে মাহামুদনগর, মদনগঞ্জ ট্রলারঘাট, বেদেপট্রি এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি করার সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।