News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গোগনগরে তাজেক প্রধান স্কুল খুল দেওয়ার দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১০:০০ পিএম গোগনগরে তাজেক প্রধান স্কুল খুল দেওয়ার দাবি

নারায়ণগঞ্জ শহরতলীর গোগনগরস্থ তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবক মহল।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,  ২০০১ সালে প্রতিষ্ঠিত তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৭০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগ করেন, বিদ্যালয়ের এক দারোয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর একটি মহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। এর ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হয় বলে তারা দাবি করেন।

এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিদ্যালয়কে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না।