বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ পলাতক আসামী ও বিভিন্ন মামলার ২ আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামীরা হলো বন্দর কলাবাগ এলাকার ফিরোজ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফয়সাল (২৫), বন্দর উপজেলার বুরুন্দী এলাকার মৃত লুৎফর মিয়ার ২ ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী আওলাদ হোসেন (৫২) ও তার ছোট ভাই আফজাল (৪৮), একই থানার রামনগর এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কাউসার (২৪) দেউলি চৌরাপাড়া এলাকার মোকাম্মেল হেসেন মিয়ার ছেলে আকাশ (৩৫)।
এছাড়াও বন্দর থানার দায়েরকৃত পৃথক মামলার ধৃত আসামীরা হলো বন্দর থানার কদম রসুল মাঠপাড়া এলাকার কামাল হোসেন মিয়ার ছেলে চুরি মামলার আসামী নাজমুল হাসান শান্ত (২৫) ও একই থানার তাইজুল ইসলামের ছেলে রাশু ওরফে রাসেদ (২৮)।
গ্রেপ্তারকৃত ৭ জনের মধ্যে ৫ জনকে বিভিন্ন ওয়ারেন্টে ও অপর ধৃত ২ জনকে পৃথক মামলায় মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত সোমবার (৬ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।







































আপনার মতামত লিখুন :