News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০৯ পিএম শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় শব্দদূষণকারী ৫টি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন বন্দর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ৬(২) বিধি লংঘন করায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ১৯(২) মোতাবেক শব্দদূষণকারী ৫টি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা ও ৫ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।