নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের সামনে থেকে তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময়ে এক নারীর পেটের ভেতর থেকে ৪০ প্যাকেটে থাকা ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর রবিবার ভোর সাড়ে ৬টায় ওই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো আসমা বেগম (৪৫), ফিরোজ আলম (৪৫) ও মোঃ সাবের (৩২)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফে।
পুলিশ জানায় আসমা বেগমকে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করায় তিনি তার পেটের ভেতরে কস্টেপ দ্বারা বিশেষ ভাবে মোড়ানো ৪০টি প্যাকেটে রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট তার পায়ুপথ দিয়ে বের করে দেয়।







































আপনার মতামত লিখুন :