নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে দিনদুপুরে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধারের ঘটনায় আরো ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানান।
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তাররা হলেন, আনোয়ার হোসেন (৩২), মিজান (২৬), অনিক (২২), সুমন বেপারী (৩৮) ও রাজু আহমেদ (২৪)।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দর উপজেলার ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে ৭-৮ জনের একটি দল দোকানে প্রবেশ ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ লুট করে নিয়ে যায়। পরে দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছেন বলে জানান তিনি।







































আপনার মতামত লিখুন :