News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বন্দরে ব্লাক জনি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৮:২৪ পিএম বন্দরে ব্লাক জনি গ্রেপ্তার

বন্দরে অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার সহযোগী রিফাত হাসানকে (২৬) গ্রেফতার করেছে  পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, শনিবার রাতে বন্দরের ঘাড়মোড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি হাঁসের খামারের মাটির নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১৬টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। জনির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা একাধিক মামলা রয়েছে।