News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৩৮ পিএম নারায়ণগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

‘জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গনে র‌্যালী ও গণগ্রন্থাগারের অডিটরিয়ামে আলোচনার সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মো আলমগীর হুসাইন এসকল কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা জ্ঞান অর্জনের বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। একই সাথে জ্ঞান অর্জন করে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান। কারণ মানুষ সমৃদ্ধ হলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।