‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’-এর রিসার্চ ফেলো হিসেবে নিযুক্ত হয়েছেন বন্দরের অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী।
অ্যাডভোকেট তাওফিকুল ইসলামকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। আইন পেশার পাশাপাশি গবেষণাধর্মী কাজে তাঁর এই সংযুক্তিকে স্বাগত জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম শিক্ষাজীবনের শুরুতে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন। এরপর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও আলিম উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি আইন বিষয়ে প্রথম শ্রেণিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
একই সাথে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে তাফসির ও ফিকহ বিষয়ে প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস নিয়ে গবেষণায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।






































আপনার মতামত লিখুন :