নিজেকে কখনো ডিবি পুলিশ, কখনোর র্যাবের সোর্স পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজী চক্রের হোত সজীব ভুঁইয়া ওরয়ে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি পেন গান, ২ রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাব-১১ সিপিএসসি কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত সজিব ভুঁইয়া সিদ্ধিরগঞ্জে ভুয়া র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির মূল হোতা ও জালকুড়ি এলাকার দুলাল ভুঁইয়ার ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি সজীব ভুইয়া ওরপে সোর্স বাবু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সহ এর আসেপাশে এলাকায় ডিবি ও র্যাব পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে। সোর্স বাবুর নেতৃত্বে এদের একটি ১০/১২ জনের গ্রুপ আছে। সোর্স বাবু নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দেয়। সে কখনো নিজেকে পুলিশ বা র্যাবের সোর্স হিসাবে পরিচয় দেয়। আবার কোথাও কোথাও নিজেকে ডিবি, র্যাবের অফিসার হিসেবে পরিচয় দেয়। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে র্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। চাঁদা না দিলে র্যাব অথবা পুলিশকে দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। তাছাড়া সে বিভিন্ন র্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।








































আপনার মতামত লিখুন :