বন্দরে ৫ পিছ ইয়াবা ট্যাবলটসহ নিজাম হোসেন (২২) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত মাদক ব্যবসায়ী নিজাম হোসেন বন্দর থানার ফরাজিকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৫১(৪)২৬। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে. প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় বন্দর থানার শাহীমসজিদস্থ বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।







































আপনার মতামত লিখুন :