News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জে কেক কেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:৩৯ পিএম নারায়ণগঞ্জে কেক কেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেশ রূপান্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবে বরে আশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পত্রিকাটির উত্তোরোত্তর সাফল্য কামনা করে বলেন, অতীতের ন্যায় আগামীতেও দেশ রূপান্তর পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবে। এসময় তিনি নারায়ণগঞ্জের যেকোনো সমস্যা সমাধানে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

দেশ রূপান্তরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ সুমনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত, ফতুল্লা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান উল রাকিব, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন।

আর উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর হোসেন, নিউজ নারায়ণগঞ্জের মামুন হোসেন, দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক এমএস ডালিম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরান আলী সজীব, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রোমান সুমন, সমকালের ফটোসাংবাদিক মেহেদী হাসান সজীব, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, স্টার নিউজের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম তনয় প্রমুখ।