News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বন্দরে হামলায় পাওনাদার জখম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৯:২৩ পিএম বন্দরে হামলায় পাওনাদার জখম

বন্দরে পাওনা টাকা চাওয়ার অপরাধে দেনাদার মহিলা আদম বেপারী ও তার ছেলেদের সন্ত্রাসী হামলায় পাওনাদার বিউটি বেগম (৫০) জখম হয়েছে। এ ঘটনায় আহত পাওনাদার বিউটি বেগম বাদী হয়ে গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হামলাকারি মহিলা আদম বেপারী হালিম বেগম ও শাহানজ বেগমসহ ৫ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে ১৭ এপ্রিল সকাল পৌনে ৮টায় বন্দর থানার বাড়ইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।