News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জাতীয় সমবায় ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৯:২৮ পিএম জাতীয় সমবায় ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা

জাতীয় সমবায় ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের চাষাঢ়ায় সেন্ট্রাল কো-আপারেটিভ ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিত সভায় জাতীয় সমবায় ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক কেএম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমবায় কার্যলয়ের উপ সহকারী নিবন্ধক ফেরদৌসী বেগম।

জোসেফ বলেন, সমবায় ভিত্তিক সংগঠন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে এই সংগঠনটি মানুষের আস্থা অর্জন করতে পারে।

জোসেফ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ, তাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্য বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি মো. আলাউদ্দিন, এলাইড মাল্টিঃ কো: সো: লি: নূর এ আজাদ, সোনারগাঁও কারুশিল্প ও ঋণদান দোকানদার মালিক স: স: লি: মোঃ কবির হোসেন, হাবিবপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: আফরিন খানম, পাগলা ইসলামিয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী স:স:লি: এস এম কাদির, পাপড়ি ক্ষুদ্র বয়বসায়ী সমবায় সমিতি লি: শাহীন মিয়া, শরীফপুর দুগ্ধ সমবায় সমিতি লি: মো: গনি মোল্লা, পুস্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: মোসা: সালমা আক্তার, নতুন আশা বহুমুখী সমবায় সমিতি লি: কর্না দাস ও হাজীগঞ্জ মহিলা সমবায় সমিতি লি : আয়শা আক্তার।