News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেন গৃহবধূ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:১৭ পিএম একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেন গৃহবধূ

নারায়ণগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ। তিন কন্যা সন্তান ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তারা। তাদের জন্য দোয়া চেয়েছেন নবদম্পত্তি পরিবার।


জানা গেছে, গত বছর শুরুতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২১নং ওয়ার্ডের বউ বাজারের নয়ন মিয়ার সাথে বিবাহ বন্ধন হয় ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দার মোঃ ফিরোজ মিয়ার মেয়ে নাসরিন আক্তার।


গৃহিনী নাসরিন আক্তারের পিতা ফিরোজ মিয়া জানান, বৃহস্পতিবার শহরের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন তার মেয়ে। পৃথিবী আলো পেয়ে মা ও মেয়েরা সুস্থ আছেন। তাদের সকলের জন্য দোয়া চাই।