News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

বন্দরের খেলার মাঠ রক্ষায় জেলা প্রশাসকের  নির্দেশনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৮:৫৮ পিএম বন্দরের খেলার মাঠ রক্ষায় জেলা প্রশাসকের  নির্দেশনা

বন্দরের  দেউলী চৌরাপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিঐতিহ্যবাহী খেলার মাঠটি রক্ষার বিষয়টি এবার বিশেষ গুরুত্ব পেয়েছে।


মাঠটি সংরক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলাপ-আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এ নির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


আলোচনার এক পর্যায়ে সাংবাদিক দেউলী চৌরাপাড়া খেলার মাঠের প্রসঙ্গটি তোলেন। তিনি নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সমন্বয় করে মাঠটি সংরক্ষণের  বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকারকে দায়িত্ব দেন।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। মাঠ রক্ষার এই নির্দেশনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা দেখা দিয়েছে।