নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় একদল অস্ত্রধারী ডাকাত একটি অটোরিকশা গ্যারেজে ঢুকে চার নিরাপত্তারক্ষী ও অটোরিক্সা চালকদের হাত-পা বেঁধে ১৬ লক্ষাধিক টাকা মূল্যমানের ১ শত ৪০ পিছ ব্যাটারি লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত মধ্যরাতে আলীগঞ্জ সমিলস সড়কের জসিম মিয়ার অটোরিক্সার গ্যারেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্যারেজের ম্যানেজার মো. মামুন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ল
বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ১৫/২০ জনের একটি দল গ্যারেজে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে সেখানে থাকা চারজন নিরাপত্তারক্ষী ও চার-পাঁচ জন অটোরিকশা চালককে। পরে তাদের হাত-পা বেঁধে গ্যারেজে থাকা অটোরিকশার ব্যাটারিসহ প্রায় ১৬ লক্ষাধিক টাকা মূল্য মানের অটোরিক্সার ১৪০ পিছ ব্যাটারী একটি পিকআপ ভ্যান গাড়ীতে তুলে লুট করে নিয়ে যায়।








































আপনার মতামত লিখুন :