ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় সড়কে গতিরোধক, জেব্রা ক্রসিং ও সতর্কতা সাইনবোর্ড স্থাপনের জন্য ফের জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছে জেলা ও মহানগর ছাত্রশক্তির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতে তাগাদা দেন তারা। এসময় দ্রুতই নিরাপত্তা নিশ্চিতে কাজ করার আশ্বাস দেন জেলা প্রশাসক রায়হান কবীর।
এর আগে গত ২৪ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রশক্তির নেতাকর্মীরা। দিনভর অবস্থান শেষে বিকেলে জেলা প্রশাসক তাদের আশ্বস্থ করেন দ্রুতই এখানে নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হবে। রাতেই এক বিজ্ঞপ্তিতে এই স্থানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মান এবং নির্মান কাজ শেষ হবার আগ পর্যন্ত গতিরোধক, জেব্রা ক্রসিং ও সতর্ক সাইনবোর্ড স্থাপনের নির্দেশনা দেন।
৩০ এপ্রিলের মধ্যে এই কাজ বাস্তবায়নের কথা থাকলেও তা হয়নি৷ এমন অবস্থায় বৃহস্পতিবার ফের জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন ছাত্রশক্তির নেতাকর্মীরা। এসময় জেলা প্রশাসক মুঠোফোনে সওজ কর্মকর্তাকে দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানান।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব সারফারাজ হক সজীব, মুখ্য সংগঠক নাজমুল ইসলাম, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম, মুখ্য সংগঠক সিফাত দেওয়ান প্রমুখ।






































আপনার মতামত লিখুন :