নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে ৬ শতাধিক অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, প্যাকেট দুধ, চিনি ও সয়াবিন তেল।
ঈদ সামগ্রী নিতে আসা লোকজন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক এবং ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়।
আবু জাফর আহাম্মেদ বাবুল বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য থেকেই ঈদকে সামনে রেখে প্রতি বছর এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।




































আপনার মতামত লিখুন :