নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আল ফালাহ মসজিদের মুসল্লিদের উদ্যোগে মাদক, চাঁদাবাজ ও ছিনতাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমআর নামাজের পর এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি আল ফালাহ মসজিদের সামনে থেকে শুরু করে মাসদাইরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। একই সাথে মিছিল থেকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমরা এলাকাকে মাদক, চাঁদাবাজ ও ছিনতাই মুক্ত করার জন্য তাদের বুঝিয়েছি। তাদের হাতে পায়ে ধরেছি। এরপরও তারা প্রকাশ্যে এসকল কর্মকান্ড করে বেড়াচ্ছে। তারা উল্টা আমাদের বলছে আমরা নাকি চাঁদাবাজ। আমরা কোনো দল দেখতে চাই না। আমরা আমাদের এই এলাকাকে মাদক, চাঁদাবাজ ও ছিনতাই মুক্ত দেখতে চাই। আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা এলাকাবাসী সকলে মিলে প্রতিহত করবো।


































আপনার মতামত লিখুন :