নারায়ণগঞ্জের বন্দরে দেবর কর্তৃক ধর্ষণ ও বিচার চাওয়ায় তাকে মারধর সহ আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার আশরাফ উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক তার স্বামীর সাথে বিয়ে হয়, তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। স্বামীর ছোট ভাই একাধিকবার জোরপূর্বক তাকে ধর্ষণ করে। সর্বশেষ গত ৬ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয়।
পরবর্তীতে গৃহবধূ বিষয়টি তার স্বামী, শাশুড়ি ও ননদদের জানিয়ে বিচার চাইলে তারা উল্টো তাকে মারধর করে এবং বিষয়টি চেপে যেতে চাপ দেয়। এক পর্যায়ে শাশুড়ির নির্দেশে ননদরা তাকে ধরে রাখে এবং স্বামী গ্যাস লাইট দিয়ে তার পরণের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার বুক, পেট, স্তন, গলা, মুখ ও ঠোঁট আগুনে ঝলসে যায়।


































আপনার মতামত লিখুন :