News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মাংস বিতরণের সময়ে মাসুদুজ্জামানের জন্য দোয়া চাইলেন শকু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:৫৬ পিএম মাংস বিতরণের সময়ে মাসুদুজ্জামানের জন্য দোয়া চাইলেন শকু

সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছেন, কেউ যেটা পারেন সেটা আল্লাহ পারেন। কেউ যেটা বুঝে না-কে বুঝে আল্লাহ।

শনিবার ১৪ মার্চ দুপুরে ১২নং ওয়ার্ডে রমজানের তাৎপর্যকে ধারণ করে মাসুদুজ্জামান পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস বিতরণ কর্মসূচি পালনকালে সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি সদস্য শওকত হাসেম শকু একথা বলেন।

শকু বলেন, আপনারা সকলে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকের গরু মাংস বিতরণ করেছেন তিনি হলেন মাসুদ ভাই। উনার ধারাবাহিকতা অবদান ১২নং ওয়ার্ডে সর্বাধিক অনুদান দেন। এই ওয়ার্ডের জনগণকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই যে রমজান শুরুতে রোজা সামগ্রী পেয়েছিলেন, সেখানেও মাসুদ ভাইয়ে অংশগ্রহণ ছিলো। এই ওয়ার্ডের ৪০০ পরিবারের মাঝে প্রায় ১০মণ গরু মাংস বিতরণ করলেন। ঈদ সামগ্রী আজকাল ৪ হাজার পরিবারের মাঝে বিতরণ করবেন মাসুদ ভাই। তার জন্য প্রাণভরে দোয়া করবেন। যারা আল্লাহ রাস্তা যারা অনুদান করেন তাদের রিজিক কমে না বাড়ে। আজকের মাংস বিতরণ পুরো ক্রেডিট মাসুদ ভাইয়ের।