নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মুসলিম একাডেমীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে একডেমী প্রাঙ্গনে এই ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
এসময় তৈমূর আলম খন্দকার বলেন, আমরা প্রতিবছরই মুসলিম একাডেমীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করছি। যারা দুস্থ মানুষ তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আল্লাহর নির্দেশনা অনুযায়ীই আমাদের এই ঈদ সামগ্রী বিতরণ। আমাদের নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় শর্ত যারা দুস্থ আছে তাদের সহযোগিতা করা।
তিনি আরও বলেন, এটা দান অনুদানের ব্যাপার না। কোনো দীক্ষা না। যারা সমাজের দুস্থ মানুষ এটা তাদের প্রাপ্য। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় আমরা যেন মানুষের কল্যাণে ব্যয় করতে পারি। আমরা যেন প্রতিবছরই এটার ধারাবাহিকতা ধরে রাখতে পারি।
এসময় উপস্থিত ছিলেন মুসলিম একাডেমীর সভাপতি মোহাম্মদ আলী ভূইয়া, উর্ধ্বতন সহ সভাপতি আবু সিদ্দিক ভূইয়া, সহ সভাপতি মোস্তফা কামাল, হাজী মোহাম্মদ হোসেন শেখ, নির্বাহী পরিচালক মো. নুরুল ইসলাম খান, যুগ্ম নির্বাহী পরিচালক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সহ নির্বাহী পরিচালক খসরু নোমান, পরিচালক (অর্থ) শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, পরিচালক (দপ্তর ও প্রচার) মো. আব্দুল হালিম, পরিচালক (শিক্ষা ও সংস্কৃতি) শাহ আলম ভূইয়া, পরিচালক (ক্রীড়া) রবিউল আলম খান, পরিচালক (পাঠাগার) নাজমুল কবির নাহিদ, পরিচালক (ধর্ম) মো. নুরুল হক, পরিচালক শাহজাহান আহম্মদ প্রধান, গোলজার হোসেন, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, ইয়াসির সুলতান, আজীবন সদস্য আব্দুল হক মুন্সী, সানোয়ার হোসেন সিকদার ও এস এম শাহীন।





































আপনার মতামত লিখুন :