News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় চাঁদাবাজ ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৯:৫০ পিএম ফতুল্লায় চাঁদাবাজ ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় চাঁদাবাজ, ছিনতাই ও মাদক ব্যবসার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাইতুন নাজাত হাউজিং সোসাইটি কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে দাপা ইদ্রাকপুর এলাকার শাহজাহান রোলিং মিলস সংলগ্ন স্থানে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিটি দাপা ইদ্রাকপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহজাহান রোলিং মিলস এলাকার সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা চাঁদাবাজি, ব্ল্যাকমেলিং,ছিনতাই ও মাদক ব্যবসার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, সমাজ থেকে চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এসব অপকর্ম তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সক্রিয় থাকতে হবে।

বাইতুন নাজাত হাউজিং সোসাইটি কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকাকে অপরাধমুক্ত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।