News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা পুনর্গঠন ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১০:১৮ পিএম খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা পুনর্গঠন ইফতার

বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা পুনর্গঠন কার্যক্রম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফতুল্লার গেদ্দার বাজার এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো রফিকুল ইসলানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

প্রধান অতিথি মাওলানা আব্দু‘ল্লাহ আশরাফ বাদ আছর পূর্ববর্তী মজলিসে আমেলা দায়িত্বশীলদের মূল্যায়নের ভিত্তিতে মনোনিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক ডা.আল আমিন রাকিব।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সংগঠন বিভাগের সম্পাদক হাজী লিয়াকত হোসেন, বাইতুল মাল বিভাগের সম্পাদক মো আনোয়ার হোসেন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মো সোহান খান, অফিস বিভাগের সম্পাদক হাফেজ রিয়াদ হাসান, প্রকাশনা বিভাগের সম্পাদক ইমরান মোল্লা ও প্রচার বিভাগের সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।