নারায়ণগঞ্জের বিলুপ্ত পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তারের পরামর্শে ১৯ মার্চ সিঙ্গাপুর হসপিটালে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিবেন জানিয়েছেন ছেলে শাহাদাত হোসেন বাবু।
নিজেকে ক্লিন ইমেজে ব্যক্তি হিসেবে আলোচিত রয়েছেন জমসের আলী ঝন্টু। ৭০বছরের বয়সী ঝন্টু শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকা তার মেয়ের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
ঝন্টুর ভাগিনা মিশু সরকার জানান, গত এক মাস যাবৎ শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যা অবস্থায় রয়েছেন ঝন্টু কমিশনার।
তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই সাথে সিঙ্গাপুরে জটিল রোগে চিকিৎসা সফলতা জন্য মহান আল্লাহ দরবারে দোয়া চান।


































আপনার মতামত লিখুন :