News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

শহীদ জিয়া কালচারাল সেন্টারের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৪৩ পিএম শহীদ জিয়া কালচারাল সেন্টারের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার

শহীদ জিয়া কালচারাল সেন্টারের উদ্যোগে হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় শহরের চৌধুরীবাড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শহীদ জিয়া কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান বলেন, আমি যতদিন বেঁচে থাকবো এই আয়োজন করার চেষ্টা করবো। যাতে করে পুরস্কারের উছিলায় হলেও আমার ছাত্রদয়ের ভাইয়েরা যেন কোরআন তেলাওয়াত করে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমরা দুনিয়ার রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছুর পাশাপাশি যেন মুসলিম হতে পারি।

তিনি আরও বলেন, আমাদের জীবনের সঙ্গে কোরআনকে যেন জড়িয়ে থাকতে পারি। আমাদের আয়োজনে কোনো ভুল হলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যেন সবসময় এভাবেই কাজ করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেন ভালোবাসা দিয়ে নম্রতা ভদ্রতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। যেভাবে তারেক রহমান মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিনয়ের সাথে কথা বলে বার্তা দিচ্ছেন। আমরা সেই বার্তাকে ধারণ করবো।

এসময় উপস্থিত ছিলেন ড্যাবের জেলা সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, আল্লামা সাইয়্যেদ মুফতি মুহাম্মদ এহসান উল্লাহ আব্বাসী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, জেলা জাতীয়তাবাদী সাইবারদলের সভাপতি শরীফুর রহমান ও ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোস্তফা কামাল জিহাদী সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।