News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

১৭নং ওয়ার্ডে শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:২৩ পিএম ১৭নং ওয়ার্ডে শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের ১৭ নং ওয়ার্ড তরুণ সমাজের উদ্যোগে শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল আয়োজিত এ কর্মসূচিতে বিপুল পরিমাণ শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই উদ্যোগে বিভিন্ন পরিবারের শিশুরা অংশগ্রহণ করে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ছিল সমান আনন্দের আয়োজন।

আয়োজকদের একজন সামি আল জাবের বলেন, শিশুরা শুধুই শিশু তাদের মাঝে কোনো বিভেদ নেই। আমাদের লক্ষ্য ছিল, প্রতিটি শিশু যেন ঈদের আনন্দ একসাথে ভাগ করে নিতে পারে। আমাদের এই আয়োজনে বিভিন্ন ধর্মের পরিবারের শিশুরা অংশ নিয়েছে, যা সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুন্দর উদাহরণ তৈরি করেছে।

উপস্থিত আয়োজকদের মধ্যে ছিলেন ইয়াসিন আরাফাত, সামাউল মজিদ, সামি আল জাবের, সাজ্জাত, রাহাত, অন্তর ও জুয়েল। তারা সবাই মিলে এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত তরুণ সমাজের সদস্যরা এটিকে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাঁর প্রিয় বান্দাদের জন্য একটি ছোট্ট ঈদ উপহার হিসেবে উল্লেখ করেন এবং সবার জন্য দোয়া কামনা করেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সেই সাথে উপহার পেয়ে শিশুদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। নতুন পোশাক হাতে পেয়ে তারা ঈদের আনন্দে মেতে ওঠে।