দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ টিভি অফিস থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম। ফাউন্ডেশনের সভাপতি শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমকাল সুহৃদ সমাবেশের জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন লিটন।
বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে অনেক ধনী ব্যাক্তি রয়েছেন। ঈদে রোজায় কেউ কেউ অসচ্ছল মানুষের পাশে দাড়ান। তবে সবাই যদি দাড়াতেন তাহলে হয়তো দরিদ্রদের ঈদ আরো ভালো হতো।
ফাউন্ডেশনের সভাপতি শরীফ উদ্দিন সবুজ বলেন, ২০০৯ সাল থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি ঈদে ঈদ সামগ্রী বিতরণ, স্কুলের ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ, স্কুল ড্রেস বিতরণ ও গাছ লাগানোর কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন। মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে এ কার্যক্রম শুরু হলেও এখন এর সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আবার দিন দিন আমাদের কাছে মানুষের চাহিদাও বেড়ে যাচ্ছে।


































আপনার মতামত লিখুন :