News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

জাগ্রত সংসদের ঈদ সামগ্রী বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৪৯ পিএম জাগ্রত সংসদের ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা রাগিব হাসান ভুইয়ার বন্ধু মহলের উদ্যোগে ও ইউনিটি ফোরামের আয়োজনে ১০০০ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া সাবলম্বী করার জন্য ৫ জন ব্যক্তিকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে এবং ৫০ জনকে শাড়ি দেয়া হয়।

নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সিনিয়র সহ সভাপতি সাদমান রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এরফান আহমেদ সাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহরিয়ার সাঈদ অন্তর, সাবেক সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, প্রচার ও দপ্তর সম্পাদক যুবায়ের আহমেদ প্রান্ত, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম অনিক, সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ ইমন, যুব ও ক্রিড়া সম্পাদক আশফাকুর রহমান ভূইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৌরভ চন্দ্র ভৌমিক, কার্যকরি সদস্য উমর মুস্তাহিদ রিয়াদ, সদস্য রিফাত,সাহিল রহমান, আব্দুল্লাহ, অর্ক সাহা, হিমেল, আফ্রিদি, ইয়াসিন সরকার ইমন, গোপাল কৃষ্ণ সাহা, আবিদ, আরাফাত, সাফিউল, অয়ন সহ আরো অনেকে।

রাগিব হাসান ভুইয়া বলেন, এটি প্রতি বছরের মত এবছরো আমরা অসহায় সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। এটা আমাদের শান্তি লাগে।