News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের বার্তা শেখ মোহাম্মদ অপুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:২৫ পিএম ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের বার্তা শেখ মোহাম্মদ অপুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনকে কেন্দ্র করে ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ অপু। তাকে ওয়ার্ডবাসী চাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় শহরের চৌধুরীবাড়ি এলাকার কমিউনিটি সেন্টারে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। শহীদ জিয়া কালচারাল সেন্টারের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ মোহাম্মদ অপু বলেন, বিগত সময়ে ভোটের অধিকার হরণ করা হয়েছিলো। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই অধিকার ফিরিয়ে আনা হয়েছে। জনগণ বিএনপিকে সরকারে বসিয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। বিগত অবৈধ সরকারের অধীনে স্থানীয় নির্বাচনও বাতিল করা হয়েছে। আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা সকলেই সেই নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। সকলের অধিকার সমান। আমিও একজন প্রার্থী হিসেবে আপনাদের দোয়া চাচ্ছি।