News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান পৌছে দিলেন মান্নান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৪৭ পিএম প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান পৌছে দিলেন মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

অনুদান বিতরণকালে খাইরুল ইসলাম সজিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যে কোনো দুর্যোগ বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।