News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

৫০০ অসহায়কে ঈদ সামগ্রী দিলেন আরাফাত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:১৭ পিএম ৫০০ অসহায়কে ঈদ সামগ্রী দিলেন আরাফাত

এনায়েতনগরের প্রায় ৫০০ শত অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও এনায়েতনগরের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন আরাফাত। 

১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে মাসদাইর প্রাইমারী স্কুল মাঠে লাষ্ট নারায়ণগঞ্জ নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক  এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এছাড়াও স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তি ও ময়মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

 ঈদ সামগ্রী বিতরনের পূর্বে প্রধান অতিথি এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, তারেক রহমান পরিবর্তনের বাংলাদেশ গড়তে চান, আর তরুনরা হবে এই পরিবর্তনের মুল হাতিয়ার। এসময় বর্তমান প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে সফল করতে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও এলাকার সকল শ্রেনী পেশার মানুষের কাছে সমর্থন চান নাসিক প্রশাসক।

অন্যদিকে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের আয়োজক ইয়াসিন আরাফাত বলেন, আমি এবং আমার পরিবারের সদস্যরা এলাকার মানুষের কল্যানে সবসময় কাজ করেছি, সুখে দুখে আপনাদের পাশে থেকেছি। এসময় আবেগাপ্লুত হয়ে আরাফাত বলেন, ভবিষ্যতেও এই এলাকার মানুসের জন্য কাজ করতে চাই। বক্তব্য শেষে ইয়াসিন আরাফাত আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন এবং এলাকাবাসীর দোয়া চান।

পরে সেমাই, চিনি, পোলাউ চাল, পিয়াজ, আলু, মুরগীসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ হতদরিদ্র মানুষগুলোর হাতে তুলে দেন অতিথিরা।