আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-সদস্য সচিব সাগর মল্লিক।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের সামনে নিয়ে আসে আনন্দ, সংযম ও আত্মশুদ্ধির বার্তা। ঈদ কেবল উৎসব নয়,এটি ত্যাগ,পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। দিনটিতে ধনী-গরীব নির্বিশেষে সকলের ঘরে আনন্দ পৌঁছে যাবে এবং সমাজে বৈষম্য ও হিংসা দূর হবে।
সাগর মল্লিক বলেন, ২০২৪ এর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হতে আমাদের মুক্তি মিলেছে। এই দেশকে নতুন করে বিনির্মাণের যে উদ্দেশ্যে নিয়ে এনসিপি গঠিত হয়েছে,সেই দলের একজন কর্মী হয়ে আমি গর্ববোধ করি। আমার দলের নেতৃবৃন্দের জন্য প্রত্যেকের কাছে দোয়া চাই।



































আপনার মতামত লিখুন :