News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

উত্তর নরসিংপুর উদয়ন পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:০১ পিএম উত্তর নরসিংপুর উদয়ন পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ

উত্তর নরসিংপুর উদয়ন পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে পাঠাগার প্রাঙ্গণে ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ২০২৩ সাল থেকে ধারাবাহিকভাবে টানা চতুর্থবার ঈদ সামগ্রী বিতরণ করে আসছে এই সংগঠনটি।

পাঠাগারের আহবায়ক আল আমিন রাকিব এর সভাপতিত্বে ও সদস্য সচিব এ.আর এমরানের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মুজাহিদ খাঁন সোহান, ডা: সাঈদ,  বিল্লাল, মোয়াজ্জেম হোসেন টনি, আল আমিন, রিংকু, ফরিদুল, জাকারিয়া, সোহান, সোহেল, সেলিম, মিশু, জুয়েল, মহিউদ্দিন সহ প্রমুখ।

এছাড়াও মাওলানা সাইফুল ইসলাম, যুব মজলিস মহানগরীর সহ-সভাপতি রফিকুল ইসলাম, সায়েম আলী, হাফেজ আশফাক, মাওলানা আরমান, রফিক মোল্লা, প্রবাসী সাঈদুল, প্রবাসী মোয়াজ্জেম, প্রবাসী রায়হান, ডা: শামীম, ডা: সুমন, মাঈনুদ্দিন সহ আরো অনেকে সার্বিক সহযোগিতা করেন।