News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

আলজেরিয়ার বিজয় দিবসে পিস ফর পিপল ফাউন্ডেশনের শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:০৮ পিএম আলজেরিয়ার বিজয় দিবসে পিস ফর পিপল ফাউন্ডেশনের শুভেচ্ছা

আলজেরিয়ার ৬৪তম বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৯ মার্চ) আলজেরিয়ার ঢাকাস্থ দূতাবাসে দেশটির বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ শুভেচ্ছা জানায় সংগঠনটি। 


ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান পিস ফর পিপল ফাউন্ডেশনের অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন।

শুভেচ্ছা জানানোর সময় রাষ্ট্রদূত সাইদানিকে শিক্ষার্থী ও তরুণ সমাজকে ঘিরে বিভিন্ন কর্মসূচী গ্রহণের অনুরোধ করেন মাজহার ইমন।

উত্তরে রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক সম্পর্কের ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচী নিয়ে জানান। এবং ভবিষ্যতেও এসব কর্মসূচি অব্যাহত থাকবেন বলেও জানান রাষ্ট্রদূত।

বিজয় দিবসের অনুষ্ঠানে ১৯ মার্চ ১৯৬২-এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। তিনি বলেন, এই দিনে আলজেরিয়ার অস্থায়ী সরকারের (জিপিআরএ) প্রেসিডেন্ট বেনইউসেফ বেনখেদ্দা এভিয়ান চুক্তির পরিপ্রেক্ষিতে সমগ্র আলজেরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর মাধ্যমে প্রায় আট বছরের সশস্ত্র সংগ্রাম সমাপ্ত হয় এবং ৫ জুলাই ১৯৬২-এ গণভোটের মাধ্যমে দেশটি স্বাধীনতার পথে প্রবেশ করে।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ-আলজেরিয়ার ঐতিহাসিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেও বক্তব্য দেন রাষ্ট্রদূত।