News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

নাসিক নির্বাচনের ঢামাঢোলের আগেই জমেছে প্রচারণা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৫৩ পিএম নাসিক নির্বাচনের ঢামাঢোলের আগেই জমেছে প্রচারণা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসকের নিয়োগ দিয়েছেন বিএনপি সরকার। গত ১৮ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি সরকার গঠনের ছয়দিনের মাথায় ২৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সহ ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়। এতে ১৫ বছর পর সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্বে হলেন বিএনপি নেতা। এদিকে আসন্ন সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণার করা হয়নি। তার আগেই প্রত্যাশি বিএনপি নেতা ও তাদের ভাইয়েরা বিএনপি শীর্ষদের নিয়ে মাঠ গোছাতে শুরু করেছে। এর পাশাপাশি আওয়ামীলীগের সাবেক মেয়র ডা. আইভীকে আবারো সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী করতে সুশীল সমাজের ব্যক্তিরা সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।

ইতোমধ্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, আমি চিনি একজনকে তিনি হলেন সেলিনা হায়াৎ আইভী। তিনি নারায়ণগঞ্জ সন্ত্রাস বিরোধী নেত্রী। তাকে কারাগারে রেখে কি জনপ্রিয়তাকে নষ্ট করতে পারবেন। কারাগারে রেখে কি আইভী অস্থিত বিলীন করতে পারবেন। আইভী উন্নয়ন ছড়িয়ে রয়েছে সিদ্ধিরগঞ্জ বন্দর শহরের প্রতিটি এলাকায়। আইন সু-শাসন বর্তমান হয়ে থাকে তাহলে আইভী দোষী হলে শাস্তি পাবেন, অদোষীকে কেনো কারাগারে রাখবেন। জেলখানা বসে মেয়র আইভী নির্বাচন করবেন। আইভীকে যেভাবে হাইকোর্টের জামিন হয় তাকে আরো ৫টি মামলা শ্যোন এরেষ্ট দেখায়। এক সাথে সব মামলা দিলে কি ক্ষতি ছিলো। যত রাজনীতি প্রলেপ চেষ্টা করেন না কেনো।

একই সাথে সাবেক আইভী দীর্ঘ দিন ধরে কারাগারে নিয়ে রাফিউর রাব্বি বলেন, আমরা তার মঙ্গল কামনা করি। শেখ হাসিনার যে বিচার ব্যবস্থা ধারাবাহিকতা এখনো বহাল তবিয়তে রয়েছে। এখনো বিচার ব্যবস্থা অবসান চাই। আইভী সুবিচার পাবেন, তিনি ন্যায়বিচারের মধ্য দিয়ে মুক্তি পাবেন। সকল বন্দিদের ন্যায় বিচার প্রত্যাশা করি। এই যে হত্যা খুন গুম যারা শিকার হয়েছেন তাদের পরিবার যেন ন্যায় বিচার পায়। সেই নিশ্চিতায় চেয়ে আজকের বক্তব্য শেষ করছি।

অপরদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খানকে আবারো মেয়র পদে মনোনয়ন দেয়ার ইঙ্গিত দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে এমন মন্তব্যে করেছেন বলে জানা স্বয়ং নবাগত প্রশাসক। তার জন্য নগরবাসীর চাহিদা পূরণ করতে ৬০ দিনের কর্মসূচী দিয়েছেন। তিনিও মেয়র প্রার্থী হওয়ার জন্য ঈদের পর নগরবাসী দুর্ভোগ মিটাতে সকল প্রকার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত হয়েও মাঝ পথে ছেড়ে দেন নব্য যোগদানকারী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তিনি এবার সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জনে রয়েছেন। একই সাথে তার প্রতিদ্বন্দ্বিও হতে পারেন তার বাল্যবন্ধু নাসিকের সাবেক মেয়র ডা. আইভী।

অন্যদিকে নবাগত বিএনপি নেতা হিসেবে আলোচনায় এসেছেন রাকিবুল ইসলাম রাকিব। তিনি নারায়ণগঞ্জ-২ আসনে এমপি নজরুল ইসলাম আজাদের ছোট ভাই। ব্যবসায়ী এই নেতা এখন সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার আলোচনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তিনি মহানগর বিএনপি শীর্ষ পর্যায়ে নেতাকর্মী নিয়ে শহর-বন্দরে একাধিক কর্মসূচী পালন করেছেন। রাকিব নিজেকে শহর-বন্দরের মানুষ হিসেবে আলোচনার কেন্দবিন্দু করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।