News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

গণসংহতি আন্দোলনের ৩০০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:৫৯ পিএম গণসংহতি আন্দোলনের ৩০০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ১৯ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম (সুজন), নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, ১২ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার বিতরণকালে জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম (সুজন) বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার সাথে সুখ ভাগাভাগি করে নেওয়া। কিন্তু আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছেন, যারা ন্যূনতম চাহিদা পূরণ করতেও হিমশিম খান। গণসংহতি আন্দোলন বিশ্বাস করে সমাজের এই বৈষম্য দূর করতে হলে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব।”

তিনি আরও বলেন, আমরা শুধু ঈদের সময় নয়, সারা বছরই সাধারণ মানুষের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে যেতে চাই। আজকের এই সামান্য উদ্যোগের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই এবং সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।

তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।