News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ফতুল্লায় ছাত্র ফেডারেশনের ঈদ উপহার বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৪১ পিএম ফতুল্লায় ছাত্র ফেডারেশনের ঈদ উপহার বিতরণ

বুধবার ফতুল্লার পশ্চিম লামাপাড়া অঞ্চলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে।

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আয়োজনে কর্মসূচীতে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি জাহিদ সুজন, সাবেক সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস,ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দেব।

কর্মসূচীতে জেলার সভাপতি সাঈদূর রহমান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছাবে এই উদ্দেশ্য নিয়েই আজকের আয়োজন। প্রতিটি ঘরে ঈদের আমেজ আসুক। যেসকল পরিবার দরিদ্রতার মাঝে বসবাস করছে তাদের পরিবারে ঈদের এই ছোট উপহার পৌঁছে দিতে চাই আমরা। সকলের সামর্থ্য ভাগাভাগির মধ্যেই রয়েছে ঈদের পবিত্রতা ও আনন্দ। 

জেলার সহ-সাধারণ সম্পাদক মৌমিতা আক্তার বলেন, রমজানের সালাম ও শুভেচ্ছা। একই সাথে যারা ঈদ উপহার বিতরণের কর্মসূচী সফল করতে নিজেদের সামর্থ্য যুক্ত করেছেন তাদের অভিবাদন জানাচ্ছি। সামনে ছাত্র ফেডারেশন আরো বড় আকারে ঈদ উপহার বিতরণ করবে। সেখানেও আপনাদের সকলের যুক্ততা কামনা করছি। নিজেদের আনন্দ ভাগাভাগির মধ্যে দিয়েই একটা মানবিক সমাজ নির্মাণ করবো আমরা।

কর্মসূচীতে জেলার সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা আক্তার, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, কার্যকরি সদস্য সিয়াম সরকার, রাইসা ইসলাম, তোলারাম কলেজ শাখার সংগঠক তালহা, জাহিদ, সিদ্ধিরগঞ্জ শাখার সংগঠক তাজবির, মেহেরাবসহ বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মীরা।