News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

বেফাকের ফলাফলে নারায়ণগঞ্জের সাফল্য


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৪৮ পিএম বেফাকের ফলাফলে নারায়ণগঞ্জের সাফল্য

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

পরীক্ষার্থী ও পাসের পরিসংখ্যান প্রকাশিত ফল অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এবারের ফজিলত মারহালার পরীক্ষায় ছাত্রদের মেধা তালিকায় ৭৬৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মিরপুর-১৪ জামেউল উলূম মাদরাসার ছাত্র আবু ইউসুফ। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে ৬৫৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মিরপুরের জামিয়া সাহবানিয়া দারুল উলূমের (বানাত শাখা) ছাত্রী সুবাইতা বারীরা রহমান।

ছাত্রদের শীর্ষ ১০ মেধাতালিকা

১. আবু ইউসুফ (জামেউল উলূম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা)

২. আব্দুল্লাহ বিন ওমর (জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ)

৩. মো. আব্দুল্লাহ আল মাসউদ (জামিয়া মাহমূদীয়া মাদরাসা ও এতিমখানা, দেশীপাড়া, গাজীপুর)

৪. সানাউল্লাহ (মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, ঢাকা) এবং মো. আ. আলিম (জামেউল উলূম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা)

৫. আবরার আবিদ (ইমদাদুল উলূম রিশিদিয়া মাদরাসা, খানজাহান আলী, খুলনা)

৬. মো. যোবায়ের আহমাদ (জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা) এবং তাউফিকুর রহমান (জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর)

৭. মো. ইউসুপ আলী (জামিয়াতুস সুন্নাহ, মাদারীপুর), মুহাম্মদ মাহদী হাসান (জামেউল উলূম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা) এবং মো. আশরাফুল ইসলাম (জামিআ রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মাদপুর, ঢাকা)

৮. রাকিবুল ইসলাম জয় (জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ)

৯. মুহাম্মাদ মুআয খান (মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, ঢাকা)

১০. সাদ বিন মোয়াজ্জেম (জামিয়াতুল উলুমল ইসলামিয়া ঢাকা, মুহাম্মাদপুর), জুবায়ের আহমাদ (জামিয়াতুল উলুমল ইসলামিয়া ঢাকা, মুহাম্মাদপুর) এবং মো. মাহদী হাসান (জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম দয়াপুর, কুমিল্লা)