নারায়ণগঞ্জের তারাব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দি গ্রীন ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে মোট ১৩০টি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ঈদকে সামনে রেখে এসব পরিবারের জন্য পোলাওয়ের চাল, ভোজ্য তেল, সেমাই, চিনি, আলু, পেয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগে স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেন, যাতে উপকারভোগীদের কোনো ভোগান্তিতে পড়তে না হয়।
উপস্থিত ছিলেন দি গ্রীন ফাউন্ডেশনের সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, ঈদের আগে এমন উদ্যোগ দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক প্রভাব ফেলছে।




































আপনার মতামত লিখুন :