নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ ও বন্দর অঞ্চলের অফিস করবেন নবাগত প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান।
সোমবার সিদ্ধিরগঞ্জে ও বুধবার বন্দর অঞ্চলে অর্ধবেলা অফিস করে এলাকায় মশক নির্ধনের উদ্বোধন করেন তিনি। এদিকে নবাগত প্রশাসক দুই অঞ্চলের অফিস যাত্রায় সংশ্লিষ্ট কর্মকর্তারা পুরো ব্যস্ত সময় অতিক্রম করছে। এই প্রথম নাসিকের প্রশাসক হিসেবে দুটি অঞ্চলে অফিস করবেন সাখাওয়াত হোসেন খান।
তিনি জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নেয়া পর থেকে একাধিক চ্যালেঞ্জের কাজ শুরু করেছি। যার কারণে নাসিকের প্রধান কার্যালয় থেকে বের হতে পারি নাই। যার কারণে সিদ্ধিরগঞ্জ ও বন্দর অঞ্চলে সপ্তাহে একদিন করে দুইদিন অফিসের কার্যক্রম অব্যাহত থাকবে। সোমবার দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের অফিসের পর মশক নির্ধন কার্যক্রম শুরু করা হবে। একই সময়ে বুধবার বন্দর অঞ্চলে কার্যক্রম উদ্বোধন করা হবে।
প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, সরকার গঠনের পর থেকে প্রতিনিয়ত সরকারি দপ্তরে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অগ্রগতিতে নাসিকেরও কার্যক্রমে গতি বৃদ্ধি করা হয়েছে। সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারীরা যথাসময়ে অফিসের কাজ করে যাচ্ছেন। যার কারণে দুটি অঞ্চলের অফিসে গতি বৃদ্ধিতে সপ্তাহে একদিন করে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি।
অন্যদিকে নাসিকের প্রশাসকের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন দুই অঞ্চলের সাবেক কাউন্সিলররা। তারা জানিয়েছেন, বিগত সময়ে মেয়র প্রশাসকরা আঞ্চলিক অফিসগুলো আসতে দেখা যায়নি। যার কারণে প্রশাসকের এমন সিদ্ধান্তে কারণে জনগণের চাহিদা পূরণে একটি গতি সৃষ্টি হয়েছে।






























আপনার মতামত লিখুন :